Arup Ray
Bengal Liberty, ৩০ মে :
প্রাক্তন মন্ত্রী ও বর্তমান মধ্য হাওড়া বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল ও অন্যান্য সামগ্রী ম্যাটাডোরে করে সরানোর সময় শনিবার উত্তেজনা ছড়ায় (Arup Ray)। বিজেপি কর্মীরা গাড়িটি আটক করেন। সেই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী গোপনে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মধ্যে অনেকে “চোর চোর” স্লোগানও দেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সামগ্রীগুলি নিয়ে শুরু হওয়া বিতর্কের বিষয়ে খোঁজখবর নেয় (Arup Ray)।

সমস্ত অভিযোগ অস্বীকার বিধায়কের (Arup Ray)
ঘটনা নজির আসতেই অভিযোগ তির সরাসরি যায় হাওড়ার বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। একযোগে বিধায়ককে বিরুদ্ধে “চোর চোর” স্লোগান তোলেন। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। তাঁর দাবি, ওই সামগ্রীগুলি মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল। পরে সেগুলি ফেরত পাঠানোর বিষয়ে জেলা প্রশাসনকে তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। অরূপ রায়ের বক্তব্য, তিনি জেলাশাসককে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছিলেন এবং জেলা প্রশাসনের নির্দেশ মেনেই সামগ্রীগুলি সরানো হচ্ছিল।

অভিযোগ পাল্টা অভিযোগ উত্তপ্ত এলাকা (Arup Ray)
অপরদিকে হাওড়ার জেলাশাসক পি. দীপাপ্রিয়া জানান, অরূপ রায় তাঁকে বিষয়টি জানিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ওই সামগ্রীগুলি জেলা প্রশাসনের দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী সামগ্রীগুলি স্থানান্তরের প্রক্রিয়া চলছিল বলেও তিনি উল্লেখ করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ এবং অরূপ রায়ের পাল্টা ব্যাখ্যার জেরে বিষয়টি নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।


