Abhishek Banerjee House CID
Bengal Liberty: নেপথ্যে জাল সই, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে সই জালের অভিযোগে তদন্ত আরও জোরদার করল সিআইডি (CID)। নয়না বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিআইডি আধিকারিকদের নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee House CID)। শনিবার দুপুরে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ পৌঁছয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) একটি দল।

‘স্যার বাড়িতে নেই’, জানালেন অভিষেকের বাড়ির কেয়ারটেকার (Abhishek Banerjee House CID)
শনিবার দুপুর দেড় টা নাগাদ হঠাৎই ৪ জন আধিকারিকের একটি সিআইডি টিম ‘শান্তিনিকেতন’ আবাসের সামনে হাজির। তদন্তকারীদের অভিযোগ, প্রায় ১০ মিনিট ধরে তাঁরা দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে প্রথমে কেউ সাড়া দেননি। পরবর্তীতে এক কর্মী বাড়ির ভেতর থেকে বেরিয়ে সিআইডি আধিকারিকদের জানান যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের কোনও সদস্য এই মুহূর্তে বাড়িতে উপস্থিত নেই। এরপরই বাড়ির ভেতরে থাকা কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। এই তদন্তের স্বার্থে সিআইডির তরফে ওই বাড়িতে একটি নোটিসও দেওয়া হতে পারে, সূত্রের খবর।
কেন সই জাল? দূরত্ব বাড়াচ্ছেন একাধিক বিধায়ক! (Abhishek Banerjee House CID)
সিআইডি সূত্রের অন্দরের খবর, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের দেওয়া একটি চিঠিতে একাধিক বিধায়কের সই জাল করার অভিযোগ ওঠে। এই নিয়ে বিধানসভার সচিব ও স্পিকারের মধ্যে দফায় দফায় আলোচনার পর গোটা বিষয়টি নিয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। মামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে হেয়ার স্ট্রিট থানা থেকে এই তদন্তের ভার তুলে দেওয়া হয় CID-র হাতে।
কিন্তু কেন হঠাৎ শাসকদলের চিঠিতে সই জালের প্রয়োজন পড়ল?
একাধিক তৃণমূল বিধায়ক দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন, সূত্রের খবর। তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর যুক্ত থাকতে চাইছেন না এবং সংশ্লিষ্ট চিঠিতে সই করতে অস্বীকার করেন। ফলত, চিঠির সেই ফাঁকা জায়গাগুলি ভরাট করতেই তড়িঘড়ি অন্য কারও মাধ্যমে জাল সই করান হয়েছিল বলে অভিযোগ।
সই জাল বিতর্কের শিকড়ে পৌঁছতে গত পরশুদিন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন সিআইডি আধিকারিকরা। শনিবার সরাসরি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি টিম। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের পর CID-র পরবর্তী পদক্ষেপ এখন সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: ক্যানসার রুখতে বড় পদক্ষেপ: বাংলায় শুরু হলো বিনামূল্যে এইচপিভি টিকাকরণ

