White House Meeting
Bengal Liberty, ৩০ মে ২০২৬ :মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে নতুন সমীকরণের তৈরি হচ্ছে। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের এখনও অবধি কোনও নিষ্পত্তি হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর শর্ত নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনও সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে।

যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ বলেন -(White House Meeting)
” যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনও চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করা হবে। তবে হেগসেথ শনিবার হোয়াইট হাউসে ছিলেন না। ‘শাংগ্রিলা ডায়ালগ’-এ যোগ দিতে তিনি রয়েছেন সিঙ্গাপুরে। প্রসঙ্গত, শুক্রবার রাতে বৈঠক শুরুর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে তিনি নতুন প্রস্তাবটির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের গোড়ায় দু’দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে “।

ট্রাম্পের শর্ত : (White House Meeting)
এই দিনের আলোচনায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য দুটি শর্ত পেশ করেন।
প্রথম শর্ত, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং সেখানে যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনা। আর দ্বিতীয় শর্ত, ইউরেনিয়াম আমেরিকাকে হস্তান্তর ও পরমাণু অস্ত্র তৈরির সমস্ত পথ বন্ধ করতে হবে।
ইরান যদি হরমুজ প্রণালীর উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নেয়, তাহলে আমেরিকার নৌবাহিনীও অবরোধ তুলে নেবে।

ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পরই যুদ্ধের পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। তাও আলোচনার মাধ্যমে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কোন দিকে মোড় নেবে যুদ্ধের ভবিষ্যৎ, সেই দিকেই থাকবে সবার নজর।
আরো পড়ুন:- Abhishek Banerjee Sonarpur Incident: অভিষেককে ঘিরে সোনারপুরে পচা ডিম বৃষ্টি, বাঁচতে অভিষেকের সম্বল ক্রিকেট

