Donald Trump
Bengal Liberty, ৪ জুন ২০২৬ :মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে মার্কিন আইনসভায় বড় ধাক্কা খেলেন মার্কিন রাষ্ট্রপতি (Donald Trump)। তাঁর যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে মার্কিন আইনসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ওই প্রস্তাবে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে চাপে পড়েছেন ট্রাম্প।
সূত্রের খবর, ২১৫-২০৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর পক্ষে ভোট দেন ২১৫ জন সদস্য। উল্লেখযোগ্যভাবে, ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও এই প্রস্তাবকে সমর্থন করেন। নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স উত্থাপিত প্রস্তাবটির পক্ষে মোট ২১৫টি ভোট পড়ে, বিপক্ষে যায় ২০৮টি ভোট।
প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া চার রিপাবলিকান সদস্য হলেন টমাস ম্যাসি, ব্রায়ান ফিজ়প্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন । এই ঘটনার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, নিজের দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট।

দলের অন্দরেই ক্ষোভ(Donald Trump)
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের এখনও পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। বরং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ট্রাম্পের একাধিক আশ্বাসও কার্যত ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেছিলেন, চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই যুদ্ধের অবসান ঘটবে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সংঘাত থামেনি। উল্টো দিকে, তেহরানের তরফ থেকেও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে অনেকেরই মনে পড়ছে ভিয়েতনাম ওয়ার এর কথা। সেই সময়ও আমেরিকার একটি বড় অংশ যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হয়েছিল।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, “যত সময় গড়িয়েছে, ততই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন মূলত ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টাই চলছে। তাই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।”
আইনসভায় এই প্রস্তাব পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের উপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। এখন দেখার, তিনি আইনসভার এই অবস্থান মেনে চলেন কি না, নাকি নতুন কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কৌশল গ্রহণ করেন। সেই দিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

আরো পড়ুন:- CM Suvendu Adhikari : সাগরমালায় যুক্ত হবে বাংলা, জলপথে উন্নয়নের পালে হাওয়া

