Swarup biswas
Bengal Liberty:
বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। জানা গিয়েছে, তোলাবাজি ও যৌন হেনস্থার মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের হেভিওয়েটের নেতার ভাইকে। সূত্রের খবর, নিউ আলিপুর থানায় নিগ্রহ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছিল। ষ্টুডিওর টেকনিশিয়ানদের থেকে বিপুল পরিমাণে অর্থ আদায় করত স্বরূপ। একাধিক ক্ষমার অযোগ্য মামলা রুজু হয়েছে ।

কাজ বন্ধ করে ‘খাজনা’ আদায়!
ষ্টুডিও পাড়ার একজন টেকনিশিয়ান মহিলা বিস্ফোরক অভিযোগ করেন। অভিযোগকারিণীর নাম সিমরন পাল, পেশায় মেকআপ আর্টিস্ট। তিনি রিজেন্ট পার্কের বাসিন্দা এবং টালিগঞ্জ মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্যা। বছর দু’য়েক কাজ থেকে বঞ্চিত ছিলেন। গতবছর ২০ আগস্ট ২০২৫, কাজ পাওয়ার অনুরোধ জানালে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয় সিমরনের কাছে। চলতি বছর, ৪ এপ্রিল ২০২৫, দ্বিতীয়বার কাজের অনুরোধ জানালে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় স্বরূপ। অভিযোগকারিণী প্রস্তাটি প্রত্যাখ্যান করলে প্রাণহানির চেষ্টা করে বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।
আজ, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ নিউ আলিপুরের সাহাপুর কলোনি এলাকা থেকে স্বরূপ বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। একাধিক মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী, ধারা ৭৫(১)(ii) যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ, ধারা ৩০৮(৪) কাজ বন্ধের ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ, ধারা ৩০৮(৫) দলবদ্ধভাবে তোলাবাজির অভিযোগ, ধারা ১০৯ অপরাধমূলক উদ্দেশ্যে খুনের চেষ্টা, ধারা ৬১ অপরাধের উদ্দেশ্যে দলবদ্ধ ষড়যন্ত্র রচনা, এবং ধারা ২৫ ও ২৭ – বেআইনি আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখা এবং তা দিয়ে ভয় দেখানো বা ব্যবহার করা , ইত্যাদি একাধিক ক্ষমার অযোগ্য মামলা দায়ের হয়েছে।
টলিউডের টেকনিশিয়ান স্টুডিও ও মেকআপ আর্টিস্টদের ওপর বছরভর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে গ্রেফতার হলেন স্বরূপ। সিন্ডিকেট ও তোলাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেকআপ আর্টিস্ট সিমরন। সমস্ত তোলাবাজির টাকা যেত বিশ্বাস ব্রাদার্স – এর টিমে। ফলে স্বস্তির পেল শুধু টলিউড নয়, গোটা নিউ আলিপুর এলাকাবাসী।

