rajib kumar
Bengal liberty : রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন বাতিল করল সুপ্রিমকোর্ট। শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে আদালত জানায়, ৮ সপ্তাহ পর আবার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আদালত অবমাননার মামলার শুনানি হবে।

শুনানি চলাকালীন রাজীব কুমারের আইনজীবী বলেন,(Rajib kumar)
রাজীব কুমার ও রাজ্য সরকারকে দোষী প্রমান করা চেষ্টা হয়েছিল। মামলাটির নেপোথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।ভরা আদালতে মুখ্যমন্ত্রীর পক্ষে সুর চড়িয়ে রাজীব কুমারের আইনজীবী আরও বলেন, এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম জড়ানো উচিত নয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীব কুমারকে এই মামলায় কলকাতা হাইকোর্ট আগাম জামিন দিলে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে করে সিবিআই।
উল্লেখ্য, সারদা চিটফান্ড মামলায় রাজ্য সরকার যে তদন্তকারী দল গঠন করেছিল, তার প্রধান ছিলেন রাজীব কুমার। পরবর্তীতে এই মামলা সিবিআইয়ের হাতে চলে গেলে, রাজীব কুমারের বিরুদ্ধে সহযোগিতা না-করার পাশাপাশি তথ্য-প্রমান লোপাটের অভিযোগ ওঠে।
