CP Manoj Kumar Verma
Bengal liberty: রাজ্যে খেলা মেলা লেগেই রয়েছে। দুর্গা পুজোর পর এবার কালীপুজোতেও কার্নিভাল হবে বলে খবর মিলেছে। বুধবার এই সংক্রান্ত বৈঠক করেন সিপি মনোজ ভার্মা।
সুত্রের খবর, কীভাবে কার্নিভালে শৃঙ্খলা বজায় থাকবে এটাই মূলত সেদিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল। বৈঠকে দুর্গা পুজোর মতো কালী পুজোর বিদ্যুৎবিলেও ছাড় দেওয়ার দাবি জানান উদ্যোগতারা।

বৈঠকে সিপির নির্দেশ,(kali puja carnival)
আগামী ২১ থেকে ২৩ অক্টোবর বেঁধে দেওয়া সময়ে শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। নিষিদ্ধ বাজি ফাটানো যাবে না। ফানুস ওড়ানো যাবে না। বৈঠকে উপস্থিত ছিলেন, সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, পুরসভার আধিকারিকরা এবং পূর্ত দফতরের আধিকারিকরা।
