gorkha janmukti morcha
Bengal liberty: গোর্খা ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একজন মধ্যস্থকারী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানল গোর্খা জন মুক্তি মোর্চা। যিনি গোর্খা সম্প্রদায়ের রাজনৈতিক দাবিগুলোর বিষয়ে আলোকপাত করবেন। গোটা বিষয়টি উল্লেখ করে প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়েছে মোর্চা।

বিবৃতিতে মোর্চার তরফে জানানো হয়েছে,(gorkha janmukti morcha)
গোর্খা সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার ও পরিচয় সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন তৈরি হয়েছিল। প্রায় দুই দশক ধরে গোর্খাল্যান্ড রাজ্যের দাবি এবং গোর্খা সম্প্রদায়ের ১১টি উপগোষ্ঠীকে তফশিলি উপজাতি (ST) মর্যাদা প্রদানের জন্য আন্দোলন চালিয়ে আসছে মোর্চা।
মোর্চার বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়ে লেখা রয়েছে, তাঁদের সাহায্য ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব না। শেষে মোর্চা রাজনৈতিক বা সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
