Stadium workers protest
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ(Stadium workers protest) ২০২৬। এক মাসব্যাপী এই মহাযজ্ঞে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা গ্যালারি ভরিয়ে তুলবেন নিজেদের প্রিয় দলের সমর্থনে। সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে।
তবে বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কের মুখে পড়ল আয়োজক দেশ আমেরিকা। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের প্রায় ২,০০০ কর্মী ধর্মঘটের অনুমোদন দিয়েছেন, যা বিশ্বকাপের আয়োজনকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগেও প্রশাসনিক ও রাজনৈতিক নানা ইস্যুতে বিশ্বকাপকে ঘিরে বিতর্ক দেখা গিয়েছিল।
আরো পড়ুন:- US Iran Relations :সমঝোতা নিয়ে জল্পনার মধ্যেই পরমাণু বিশেষজ্ঞদের কাছে দূত পাঠালেন ট্রাম্প!

ম্যাচের আগেই জটিলতা(Stadium workers protest)
আগামী ১২ জুন সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আমেরিকা। স্টেডিয়ামের খাদ্য ও পানীয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ইউনিয়নের সঙ্গে পরিচালন কর্তৃপক্ষের নতুন চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সেই কারণেই ইউনিয়নের সদস্যরা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ধর্মঘটের অনুমোদন দিয়েছেন।
ইউনিয়নের সদস্য ইয়োলান্ডা ফিয়েরো জানিয়েছেন, কর্মীদের প্রধান উদ্বেগ বেতন, চাকরির নিরাপত্তা এবং অভিবাসন-সংক্রান্ত পরিস্থিতি। আলোচনা সফল না হলে বিশ্বকাপ চলাকালীন ধর্মঘটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপর। হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই নানা মহলে বিতর্কের সৃষ্টি হচ্ছে। প্রথমে ইবোলা ভাইরাস নিয়ে চূড়ান্ত সতর্কতা হোক কিংবা ইরানের জাতীয় দল কে দেরি করে ভিসা দেওয়া বা ফাইনালের টিকেটের মারাত্মক দামের বৃদ্ধি এরই সঙ্গে ফুটবল অনুরাগীদের প্রশ্ন যেই দেশ ফুটবল কে সকার বলে সেখানে কেনই বা ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে তীব্র টালবাহানার মধ্যেই চলছে ট্রাম্পের সরকার।


