Firhad Hakim
Bengal Liberty, ৮ জুন :
নিজেদের অটুট সংগঠনের তকমা দেওয়া দল তৃণমূল কংগ্রেস এখন ক্রমশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে! এবার গুটি গুটি পায়ে মমতার হাত ছেড়ে ঋতব্রতর দলে এগিয়ে গেলেন প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের অন্যতম মুখ হিসেবে পরিচিত ফিরহাদের নাম এবার জড়াল বিরোধী দলনেতা ঋতব্রতর দলে। বিরোধী দলনেতার টিমের অন্যতম সদস্য সন্দীপন সাহার হাত ধরে ঋতব্রতর ঘরে গেলেন ফিরহাদ। এবার ঋতব্রতর সঙ্গী সংখ্যা ৫৯ থেকে খুব শীঘ্রই ৬০ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে (Firhad Hakim)।

শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ ছেড়েছিলেন ফিরহাদ (Firhad Hakim)
জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার, ৫ জুন দুপুরে সাংবাদিক বৈঠক থেকে নিজের মতামত জানিয়েছিলেন ফিরহাদ। মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই ছিল মূল লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্য পূরণ আর তাঁর পক্ষে সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি। ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার সেজে বসে থাকতে চাননি বলে জানান ফিরহাদ হাকিম। চেয়ার ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করে ৯ বছরের কাজের খতিয়ান দিয়ে গিয়েছিলেন তিনি। তার সাথেই কোন কোন কাজ তিনি করে যেতে পারেননি তাও জানিয়ে দিয়েছিলেন তিনি। সাংবাদিক বৈঠক শেষ করে মালা রায়ের অফিস গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন তিনি। মাঝে ২ দিন সময় নিয়ে এবার তিনি ঋতব্রতর দলে নাম লেখালেন বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে ঋতব্রতর দলে যোগ দেওয়ার জন্যই কি মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ? ঋতব্রত কি এই দিনটারই অপেক্ষা করছিল? নাকি ‘প্রিয় পাত্র’ হয়েও মমতার লবি ছাড়ার পেছনে রয়েছে অন্য কোনও কারণ?


