India vs Afg Test Match
Bengal Liberty, ৮ জুন ২০২৬ : আফগানিস্তানকে চুরমার করে এক ইনিংস ও ৩০০ রানের এক রাজকীয় জয়(India vs Afg Test Match) তুলে নিল শুভমান গিলের ভারতীয় দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং থেকে শুরু করে অধিনায়কের ভূমিকা—সব বিভাগেই গিল এক দুর্দান্ত জয়ের নেপথ্য কাহিনী রচনা করেছেন। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তান মাত্র ২৬৪ রান তুলতে সক্ষম হয়, যা এক প্রকার লজ্জাজনক পারফরম্যান্স। রহমত শাহ ছাড়া প্রতিপক্ষের আর কোনো ব্যাটসম্যানই তেমন লড়াই করতে পারেননি। অন্যদিকে, অভিষেক ম্যাচেই তরুণ বোলার মানব সুথার দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট (প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ১টি) তুলে নেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অভিষেক ম্যাচেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মানব। এই দাপুটে পারফরম্যান্সের সাথে সাথে রানের ব্যবধানে নিজেদের ইতিহাসের অন্যতম বৃহত্তম জয় তুলে নিল ভারত।

তরুণদের কামাল(India vs Afg Test Match)
এই ম্যাচে আরেক তরুণ খেলোয়াড় ওয়াশিংটন সুন্দর ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই নজরকাড়া পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছেন। ব্যাট হাতে অর্ধশতরান করার পাশাপাশি বল হাতেও দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর জাদেজা এবং অশ্বিন জুটিকে ছাড়াই টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সম্পূর্ণ তরুণদের ওপর ভরসা রেখে এই রাজকীয় জয় ছিনিয়ে নিল ‘মেন ইন ব্লু’ বাহিনী।

WTC পয়েন্ট টেবিল(India vs Afg Test Match)
আফগানদের বিরুদ্ধে এই বিশাল জয়ের পর এই মুহূর্তে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’ (WTC) পয়েন্ট টেবিলে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতের সামনে এখনো ফাইনালে খেলার সুযোগ রয়েছে, তবে এখন থেকে আর কোনো টেস্ট ম্যাচ হারা বা ড্র করা চলবে না। গিল ও গম্ভীরের নেতৃত্বে ভারত সব ম্যাচ জিতে তৃতীয়বারের মতো ফাইনালে প্রবেশ করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরো পড়ুন:- Kansas City Shooting: আর্জেন্টিনা, ইংল্যান্ডের টিম হোটেলের কাছে বন্দুকবাজের হানা!
ওয়ানডের লড়াই(India vs Afg Test Match)
টেস্ট ম্যাচে শোচনীয় পরাজয়ের পর আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালার অপরূপ সুন্দর স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগেই আফগান শিবিরে যোগ দিয়েছেন রশিদ খান। এদিকে ভারতীয় শিবিরে ‘কিং’ কোহলির চোট এবং রোহিত শর্মা খেলবেন কি না—তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, ওয়ানডে সিরিজে রশিদরা ভারতকে কোনো লড়াই দিতে পারেন, নাকি তরুণদের ঝড়ে আবারও উড়ে যায় আফগানিস্তান!


