100 Days Work
100 Days Work

100 Days Work: বাংলায় ফিরল ১০০ দিনের কাজ! জুলাই থেকে বেড়ে ১২৫ দিন

​Bengal Liberty : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে ক্ষমতার বদল ঘটতেই পশ্চিমবঙ্গে আবার শুরু হলো ১০০ দিনের কাজ (MGNREGS)। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘ভিবি জি রাম জি’ প্রকল্প এবং কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হচ্ছে।

​জুন মাসেই দেড় কোটি শ্রম দিবস (100 Days Work)

​তৃণমূল জমানায় ব্যাপক দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। নতুন সরকার আসতেই সেই জট কেটেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক শুধু মাত্র চলতি জুন মাসের জন্যই বাংলায় ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করেছে। গ্রামীণ স্তরে কাজের গতি বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত ২ থেকে ৩টি করে নতুন স্কিম অবিলম্বে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

100 Days Work
100 Days Work

​হাওড়া থেকে দিলীপ ঘোষের সূচনা (100 Days Work)

​আজ হাওড়া জেলায় একটি বিশেষ প্রকল্পের উদ্বোধন করে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভারম্ভ করবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নের নির্দেশ অনুযায়ী, কাজ শুরুর দিনে এলাকার সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত রাখতে হবে। এছাড়া কাজের স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে ‘নরেগা সফ্ট’ পোর্টালে আপলোড করতে হবে।

Advertisement
Advertisement

​দুর্নীতি রুখতে কড়া নবান্ন (100 Days Work)

​আগের সরকারের ‘অপর্যাপ্ত পরিকল্পনা ও দুর্বল তদারকি’-র জেরে যে দুর্নীতি হয়েছিল, তা রুখতে এবার কড়া পদক্ষেপ করছে নবান্ন। সব জেলাশাসককে চিঠি দিয়ে সাফ জানানো হয়েছে, এবার থেকে সম্পূর্ণ স্বচ্ছভাবে কাজ করতে হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, গ্রামোন্নয়নের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু করা হচ্ছে। যোগ্য জব কার্ডধারী পরিবারগুলি তাঁদের প্রাপ্য টাকা পাবেন। এছাড়া গ্রামীণ সড়ক যোজনায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ এবং পঞ্চায়েতে বিপুল কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury