Firhad Ritabrata
Bengal Liberty ;
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান করছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ, দুপুরে ঋতব্রতর সঙ্গে দেখা করতে শিবিরে পৌঁছান প্রাক্তন মেয়র। শিবিরে যোগদান করবেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী। আরও বিধায়করা যোগদান করতে পারেন এই শিবিরে। তবে কি ববি এবার ঋতব্রতর দলে নাম লেখাবে! দল ভারীর সম্ভবনা বিরোধী শিবিরের।

তবে শুধু ববি হাকিম নয়, ঋতব্রতর সভায় যোগ দান করতে দেখা গেছে চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী।

ঋতব্রত সন্দীপনের শিবিরে বিধায়কের সংখ্যা ৫৮ থেকে বেড়ে হয়েছে ৬৪। আজ ববি হাকিমের যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঋতব্রতর দলের সদস্যসংখ্যা ৬৫ হওয়ার গুঞ্জন তুঙ্গে।

