Sudip Bandyopadhyay
Bengal Liberty, ১৩ জুন :
পরিষদীয় দল ভেঙে খানখান। ভাঙার তালিকায় প্রকট সংসদীয় দলও । নতুন করে জল্পনার কেন্দ্রে উঠে এলেন লোকসভার প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে তাঁকে উপস্থিত হতে দেখা যায়। শুধু সুদীপই নন, তাঁর সঙ্গে সেখানে দেখা যায় তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ শতাব্দী রায়কেও। ফলে দলের অন্দরে ভাঙন এবার আরও স্পষ্ট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তালিকায় নাম লেখানো শুধু কি সময়ের অপেক্ষা (Sudip Bandyopadhyay)?

ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক (Sudip Bandyopadhyay)
সূত্রের খবর, শনিবার কলকাতা থেকে দিল্লি পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে শতাব্দী রায়ের সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায় কি এবার যুক্ত হতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও?
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের একাংশ সাংসদ পৃথক ব্লক গঠনের ঘোষণা করেছেন। বিদ্রোহী শিবিরের দাবি, বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে লোকসভায় তাঁরা পৃথক ব্লক হিসেবে কাজ করবেন এবং এনডিএ-কে সমর্থন জানাবেন। এই ব্লকের মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের দাবি, পৃথক ব্লক গঠনের প্রস্তাব-সংবলিত চিঠিতে ইতিমধ্যেই ১৯ জন সাংসদ সই করেছেন। বিদ্রোহী শিবিরের আরও দাবি, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মোট ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মাত্র ৪ জন। মমতার হাতে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। এবার সম্ভবত বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম জুড়তে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন :
Janatar Darbar : জনতার দরবারে আয়ুষের পরিবার ও আশা কর্মীদের প্রতিনিধি দল


