Abhishek Banerjee Cid
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : আজ, রবিবার ভবানী ভবনে(Abhishek Banerjee Cid) অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জেরা করে গোয়েন্দা বিভাগ। তদন্তকারীদের প্রশ্নের মুখে দুই নেতার বয়ান খতিয়ে দেখা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যায় কুণাল। প্রায় সাড়ে আট ঘণ্টা পর ছাড়া পেলেন অভিষেক।
মুখোমুখী কুণাল অভিষেক(Abhishek Banerjee Cid)
বিধানসভার সই জাল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক জটিলতা। আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেককে। বয়ানে অসঙ্গতি এবং অসহযোগিতার কারণে রবিবার ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডি সদর দফতর ভবানী ভবনে। নির্ধারিত সময়ের আগে পৌঁছে যান তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।


একই মামলায় রবিবার তলব করা হয়েছিল কুণাল ঘোষকে। নির্ধারিত সময় মতন দুপুর ৩ টে নাগাদ সিআইডি দফতরে হাজিরা দেন তিনি। তদন্তকারীরা এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। রেজোলিউশন, সই সংক্রান্ত নথি এবং পূর্ববর্তী বয়ানের অসঙ্গতি নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর।
সাড়ে আট ঘণ্টা পর নিস্তার(Abhishek Banerjee Cid)

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন , তদন্তকারীরা তাকে এবং অভিষেককে একসঙ্গে বসিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। নিজের বক্তব্যে কুণাল বলেন, তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং যা জানেন, সমস্ত তথ্যই দিয়েছেন। তবে কুণাল ভবানী ভবন ছাড়লেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছিলেন সিআইডি আধিকারিকরা। রাত ৯টায় ভবানী ভবন থেকে ছাড়া পেল অভিষেক।


