Suvendu Adhikari
Bengal Liberty:
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দিঘা সফরে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে বেশ কিছু বড় ঘোষণা করেন। উপস্থিত রছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সেচমন্ত্রী অরূপকুমার দাস, রামনগরের বিধায়ক ডঃ চন্দ্রশেখর মণ্ডল, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নীরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা-সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। দিঘায় জগন্নাথধামের নাম সদ্যই পরিবর্তন করেছেন শুভেন্দু। রবিবার, কাঁথি পৌঁছে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

১০ টাকার চাঁদা বন্ধ Suvendu Adhikari
দিঘার হোটেল বিলের সঙ্গে পর্যটকদের থেকে বাড়তি ১০ টাকা চাঁদা নেওয়ার নিয়ম আগামী ১লা জুলাই থেকে সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই নিয়মে রীতিমত আপত্তি জানিয়ে বলেছেন, ” এখানে পর্যটক ৩০ লক্ষের বেশি হবে। হিসেব করলে অনেক বেশি টাকা হবে। ওখানে ফাঁকি দেওয়া হচ্ছে।” বিগত সরকারের আমলে দিঘার উন্নয়ন থমকে ছিল দাবি করে মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাস্তাঘাট, পর্যটকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করার নির্দেশ দিয়েছেন তিনি। দিঘা হাসপাতালে আইসিইউ বেড ও ট্রমা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার নির্দেশ শুভেন্দুর। কাঁথির শৌলা থেকে পেটুয়াঘাট পর্যন্ত এলাকাকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের করা হবে। পাশাপাশি দিঘার উপকূলবর্তী রাস্তাকে চেন্নাই বা মুম্বইয়ের আদলে প্রকৃত ‘মেরিন ড্রাইভ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন
দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি মন্দারমণি এবং তাজপুর সমুদ্রসৈকতকেও সম্পূর্ণ ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে শিল্পশহর হলদিয়াকেও পুনরুজ্জীবিত করা হবে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের বেহাল দশা দূর করতে সেটিকে ১০০ বেডের হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে অন্তত ৫টি আইসিইউ (ICU) বেড, নিউরোসার্জন, কার্ডিয়াক ও অর্থোপেডিক সার্জনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেতা অরুণোদয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে জানান, ” মাত্র ৬৩ জন নুলিয়া এই জেলায়। এসডিও-কে নুলিয়াদের সংখ্যাবৃদ্ধি করতে বলেছি। বেতনও বাড়াতে বলেছি। ১০০ বেডের হাসপাতাল দরকার। নিউরোসার্জন, কার্ডিয়াক-অর্থোপেডিক সার্জন পাঠাতে বলেছি। অন্তত ৫টা আইসিইউ বেড লাগবে। এত পর্যটক এখানে আসেন। একটা ন্যূনতম ব্যবস্থা তো থাকা চাই।”

পর্যটন পরিকাঠামো পরিবর্তন
মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমবার দিঘায় এসে ভোলবদলের বার্তা দিলেন। দিঘাসহ সৈকত নগরী তাজপুর, শঙ্ককরপুর, মন্দারমণির উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে হবে পর্যটকদের জন্য। দীর্ঘদিন ধরে থেমে যাওয়া পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উন্নয়নের কাজ আবার নতুন করে শুরু হবে।
তাজপুর বন্দরের বিকল্প ভাবনা
জমি সংকটের কারণে তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাজপুরের বিকল্প শিল্প হিসেবে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রপাড়ে (যেখানে নুনের পুরনো কারখানা ছিল) ১ হাজার ৭০০ একর জমি রয়েছে। শুভেন্দু জানিয়েছিলেন, “তাজপুরে সরকারের কাছে জমি নেই। তাই সেখানে গভীর সমুদ্রবন্দর হওয়া সম্ভব নয়। তার পরিবর্তে তাজপুর থেকে ১০ কিমি দূরে দাদনপাত্রবাড়ে যেখানে নুনের পুরনো কারখানা ছিল সেখানে ১ হাজার ৭০০ একর জমি রয়েছে। ওই জায়গাটির কথা করণ আদানিকে প্রস্তাব দেওয়া হয়েছে।” পরবর্তীকালে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।


