CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৫ জুন :
লাল ফিতের ফাঁস ছিঁড়ে এবার সোজা আমজনতার দরবারে হাজির প্রশাসন (CM Suvendu Adhikari)। রাজ্যের প্রান্তিক মানুষের চৌকাঠে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সোমবার নন্দীগ্রামের মাটি থেকে মেগা কর্মসূচি ‘জনকল্যাণ শিবির’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে ‘অন্নপূর্ণা যোজনা’, ‘পিএম কিষাণ যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’-সহ ৫৫ ধরনের সরকারি প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পাচ্ছেন সাধারণ মানুষ (CM Suvendu Adhikari)।

এক ছাদের তলায় ৫৫টি পরিষেবা (CM Suvendu Adhikari)
রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত তিন দিনের এই শিবিরে সাধারণ মানুষের জন্য থাকছে ৫৫ ধরনের সরকারি পরিষেবা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় মেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সকাল থেকেই ‘অন্নপূর্ণা যোজনা’, ‘পিএম কিষাণ যোজনা’ এবং বার্ধক্য বা বিধবা ভাতার মতো অতি-গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা নিতে শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি, আধিকারিকদের উপস্থিতিতে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আবেদনপত্র পূরণেরও বিশেষ সুযোগ মিলছে। এই শিবিরে ভোটার কার্ড সংশোধন বা সরকারি নথিতে নামের বানান ও অন্যান্য তথ্যগত ত্রুটি দ্রুত সংশোধন ও করা হচ্ছে তাই কার্যত এটি ‘ওয়ান স্টপ সলিউশন’ হয়ে উঠেছে।

রেল ও জোড়া সেতুর প্রতিশ্রুতি (CM Suvendu Adhikari)
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তিতে যেমন জোর দেওয়া হয়েছে, তেমনই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এলাকার পরিকাঠামো উন্নয়নের জোড়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামবাসীকে রেলে চড়ানোর দীর্ঘদিনের স্বপ্নপূরণে তিনি জানান, ৬ একর জমির মধ্যে সাড়ে ৩ একর সরকারি জমি ইতিমধ্যেই রেলের হাতে তুলে দিয়েছেন জেলাশাসক। বাকি আড়াই একর জমি দ্রুত কিনে রেলকে হস্তান্তরের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যেই রেল চালুর আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া, জাহাজ চলাচলে কোনোপ্রকার বাধা সৃষ্টি না করে অত্যাধুনিক প্রযুক্তিতে হলদিয়া-নন্দীগ্রাম সেতু নির্মাণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।



