Janakalyan Sibir
Bengal Liberty:
জনকল্যাণ শিবির ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় জয়নগর এলাকায় (Jana kalyan sibir)। তৃণমূল সমর্থকের হাতে আক্রান্ত বিজেপি কর্মকর্তা শোভন মতিলাল। পরিষেবা সংক্রান্ত লাইনে দাঁড়ানো নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছেন জয়নগর থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত
১৫ ই জুন থেকে রাজ্য জুড়ে শুরু শুরু হয়েছে জনকল্যাণ শিবির। ১৫, ১৬ এবং ১৭ তিন দিনব্যাপী এই শিবিরে সরকারি নানান প্রকল্পের সুবিধা পাবেন এলাকার মানুষ। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি জয়নগর পৌরসভার অন্তর্গত আমন্ত্রণ কমপ্লেক্সে চলছে এই জনকল্যাণ শিবির । মঙ্গলবার বিকালে হঠাৎ এই জনকল্যাণ শিবিরে উত্তেজনা শুরু হয়। অভিযোগ ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তনুশ্রী চক্রবর্তী জনকল্যাণ শিবিরের লাইনে দাঁড়িয়ে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান কটুকথা বলতে শুরু করেন। বিজেপির এক কর্মকর্তা শোভন মতিলাল ওই মহিলার কথার প্রতিবাদ জানালে পরস্পরের মধ্যে বচসা বাড়তে থাকে।

ঘটনাস্থলে শোভন ওই মহিলার কথাবার্তা মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে তখনই ওই মহিলা শোভনকে লক্ষ্য করে একটি ইট ছোড়ে। সেই ইটের আঘাতে শোভনের মাথা রক্তপাত ঘটে। ঘটনাকে কেন্দ্র করে জনকল্যাণ শিবিরে তৈরি হয় উত্তেজনা। এই তিনদিনের শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের ৫৫টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, জয়নগর জনকল্যাণ শিবিরকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।


