Mamata Banerjee
Bengal Liberty:
ফের কালীঘাটে তদন্তকারীদের তৎপরতা (Mamata Banerjee)। এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয়, তার পাড়ারই একটি ফ্ল্যাটে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, ফ্ল্যাটে মমতার সম্পর্কে এক বোন থাকেন বলে জানা গেছে। হঠাৎ গোয়েন্দা বিভাগের হানা ও তল্লাশি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

গোয়েন্দা বিভাগের হানা Mamata Banerjee
বৃহস্পতিবার দুপুরে আচমকাই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছান গোয়েন্দা বিভাগীয় একটি দল। তবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে না গিয়ে ২৯/ডি নম্বরের একটি আবাসনের দিকে যান। ফ্ল্যাটে প্রবেশের আগে তদন্তকারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তথ্যও সংগ্রহ করেন। প্রতিবেশীদের দাবি, ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, যিনি সম্পর্কে মমতার বোন।
তবে কী মামলার তদন্তে সিআইডি সেখানে গিয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরাসরি ব্যাখ্যা মেলেনি। ফলে তদন্তের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। সম্প্রতি বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গেছেন সিআইডি আধিকারিকরা।


