SIR
Bengal Liberty: প্যান ইন্ডিয়া এসআইআর (SIR) শুরু হচ্ছে আগামীকাল থেকে। আজ তথা ২৭ অক্টোবর ২০২৫-এ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকের মাধ্যমে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চালু হতে চলেছে।

সংশ্লিষ্ট রাজ্যগুলো―
● আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
● ছত্তিশগড়
● গোয়া
● গুজরাত
● কেরালা
● লাক্ষাদ্বীপ
● মধ্যপ্রদেশ
● পুডুচেরি
● রাজস্থান
● তামিলনাড়ু
● উত্তরপ্রদেশ
● পশ্চিমবঙ্গ
আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
SIR নিয়ে বিরোধ এবং জ্ঞানেশ কুমারের জবাব (SIR announcement)
এসআইআরের (SIR) বিরোধিতা নিয়ে নানা মহলে প্রশ্ন বিস্তর। এই আবহে দাঁড়িয়ে আজ জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, গ্রাউন্ড স্তরে এসআইআর (SIR) নিয়ে কোনও বিরোধিতা নেই। পশ্চিমবঙ্গ নিয়ে সাংবাদিক সম্মেলনে পরপর দু’বার প্রশ্ন ওঠে। বিষয়টা নিয়ে জ্ঞানেশ কুমারের সাফ বক্তব্য, ‘‘আইন শৃঙ্খলার বিষয়টা রাজ্যের হাতে।’’
