SIR
Bengal liberty: আজ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর ঘোষণা করলেন। এই আবহে কারা বৈধ ভোটার ও কারা অবৈধ সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সব জল্পনা-জটিলতার অবসান ঘটালেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।কমিশনারের কথা অনুযায়ী, কারা ভোটার হওয়ার যোগ্য, কারা ভোটার হওয়ার যোগ্য না সাফ কথায় জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার।
এসআইআর হলে কারা যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হবে? (SIR)
১/ভারতের নাগরিক।
২/ ১৮ বছরের বেশি হতে হবে।
৩/ সংশ্লিষ্ট বিধানসভার বাসিন্দা হতে হবে।
৪/ কোনও আইনের অয়তায় ভোটার অধিকার হারালে, তাদের নাম বাতিল হবে।
এসআইআর প্রক্রিয়া : (SIR)
কমিশন সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরশন ফর্ম ছাপা এবং প্রশিক্ষণ কাজ ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ পর্যন্ত। টানা একমাস।
খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর।
তালিকায় ত্রুটি থাকলে অভিযোগ জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে।
প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখা হবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারী।
এসআইআর-এর (SIR) প্রয়োজনীয়তা? (SIR)
২০০২ সালে শেষ এসআইআর হয়েছে। এর মধ্যে দেশে বিরাট জনবিন্যাসে বদল ঘটেছে। ভোটার তালিকায় প্রচুরপরিমানে অবৈধ ভোটারের অন্তর্ভুক্তিকরণ হয়েছে। মূলত সেই কারণেই সারা দেশজুড়ে এসআইআর-এর প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়ে কমিশন।
এসআইআর হলে কাদের নাম বাদ যাবে?
১. মৃত ব্যক্তি যাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে।
২.ডাবল এন্ট্রি ভোটার।
৩.অনুপ্রবেশকারী ভোটার।
৪.স্থানান্তরিত ভোটার।
আগামীকাল সকাল ১০টায় ১২ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভিডিও কনফারেন্সে থাকবেন রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকরা।
