SIR
Bengal Liberty: রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে ব্যাপক রদবদল ঘটলো জেলাশাসক থেকে শুরু করে বিডিও পর্যন্ত। কারণ সিংহভাগ আধিকারিকের নেই প্রশিক্ষণ। এটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের।
নির্বাচন কমিশন রবিবার দিনই জানিয়ে দিয়েছিল সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করা হবে।আর এখান থেকেই নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর ছড়িয়ে পড়েছিল, রাজ্যসহ গোটা দেশে জারি হতে চলেছে এস আই আর-এর বিজ্ঞপ্তি। সেই মোতাবেক সোমবার সকালেই রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক রদবদল ঘটানো হল জেলাশাসক, মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও পর্যন্ত। তার কারণ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছিল, এসআইআর-এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আর রাজ্যের আধিকারিকদের রদবদল ঘটানো যাবেনা। একান্তই যদি দরকার পড়ে, তাহলে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে পরিবর্তন ঘটানো যেতে পারে। এই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে সোমবার সকালেই ব্যাপক হারে জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও পর্যন্ত ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। রাজ্য সরকার স্বস্তির হাসি হাসলেও নির্বাচন কমিশনের কাছে এটাই এখন কপালে সব থেকে বড় চিন্তার ভাঁজ ফেলেছে তার কারণ যে সকল আধিকারিকেরা নতুন দায়িত্বভার গ্রহণ করছেন তাঁদের সিংহভাগেরও বেশি আধিকারিকের আসন্ন এসআইআর নিয়ে কোনও প্রশিক্ষণ নেই। ফলে এইসব আধিকারিকদের ফের আবার নতুন করে প্রশিক্ষণ দিতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে যা একটা বড় সমস্যাই শুধু নয় অনেক সময়েরও দরকার। যেখানে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করার সময়ই পরিষ্কার জানিয়ে দিয়েছে মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসার থেকে শুরু করে এস আই আর এর কাজের সঙ্গে যুক্ত সব আধিকারিকদের চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। সেই জায়গায় নতুন করে আবারও নতুন দায়িত্ব পাওয়া আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ রীতিমতো যে একটা বড় ব্যাপার এবং সমস্যার তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানিয়েছেন। এখন দেখার বিষয় নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা কত তাড়াতাড়ি আসন্ন এস আই আর এর প্রশিক্ষণ নিয়ে ময়দানে নেমে কাজ করতে সক্ষম হয়।
