Hakimi Case 2026
Bengal Liberty, ১৯ জুন ২০২৬ : চলতি বিশ্বকাপে শক্তিশালী(Hakimi Case 2026) ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে মরক্কো। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পিএসজি ও মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তবে মাঠের সাফল্যের মাঝেই তিন বছর আগের একটি ধর্ষণ মামলাকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তদন্ত শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটি আদালতে বিচারের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগ, হাকিমি ২০২৩ সালে এক তরুণীকে নিজের প্যারিসের বাসভবনে ডেকে যৌন নির্যাতন করেছিলেন। অভিযোগ অস্বীকার করেছেন হাকিমি।

তিন বছর আগের অভিযোগ(Hakimi Case 2026)

২০২৩ সালে ২৪ বছর বয়সী এক মহিলা হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফরাসি পুলিশ। গত তিন বছরে জিজ্ঞাসাবাদ, সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য তদন্তমূলক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মামলাটি বিচারপর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরো পড়ুন:- Ritabrata Banerjee : “সাধারণ বিমানে ওড়ার অভ্যাস নেই অভিষেকের!” খোঁচা ঋতব্রতের

অভিযোগকারিণীর আইনজীবী জানিয়েছেন- “হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের বিশ্বাসযোগ্যতা ও সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। কিন্তু বিচারব্যবস্থা তাঁর বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। আদালতের এই সিদ্ধান্ত আমার মক্কেলের কাছে স্বস্তিদায়ক।” “ফুটবল দুনিয়ায় নারীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নতুন নয়। আদালতের এই পদক্ষেপ অন্য অভিযোগকারীদেরও সাহস জোগাতে পারে।”
বিশ্বকাপের পর শুরু হতে পারে বিচারপ্রক্রিয়া(Hakimi Case 2026)
বিশ্বকাপ শেষ হওয়ার পর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে একাধিকবার আদালতে হাজিরা দিতে হতে পারে মরক্কোর এই তারকাকে। তবে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত হাকিমিকে আইনের চোখে নির্দোষ হিসেবেই গণ্য করা হবে।

উল্লেখ্য, এর আগেও ফুটবল জগতের একাধিক তারকার বিরুদ্ধে যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রাজিলের তারকা নেইমারের বিরুদ্ধেও একসময় ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে সেই মামলায় কোনও অভিযোগ গঠন করা হয়নি।


