Iran World Cup 2026
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যে(Iran World Cup 2026) চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে এসেছে ইরান ফুটবল দল। নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও লড়াই চালিয়ে যাচ্ছে ‘টিম মেলি’। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র করার পর ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা বেলজিয়ামের বিরুদ্ধেও ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে তারা। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ শেষে ইরানের গোটা দল ড্রেসিংরুমে একটি চিঠি রেখে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। পরে সেই বার্তা প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।
ইরানের শান্তির বার্তা(Iran World Cup 2026)
চিঠিতে লেখা ছিল, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—আমাদের আত্মা আজও জীবন্ত ও অটুট।” লস অ্যাঞ্জেলেসের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আরও লেখে, “আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।”
ইরানি সমর্থকদের উদ্দেশেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, “গত ১৮০ মিনিট ধরে যাঁরা সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।” চিঠির শেষ অংশে লেখা ছিল, “সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।”


ড্রেসিংরুমে রাখা ওই বার্তায় #168 এবং #Minab হ্যাশট্যাগও ব্যবহার করা হয়। ইরানি সংবাদমাধ্যমের দাবি, এই হ্যাশট্যাগগুলির মাধ্যমে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে চেয়েছেন ফুটবলাররা।
বিশ্বকাপের মঞ্চে নানা প্রতিকূলতার মধ্যেও ইরানের এই উদ্যোগ কেবল ফুটবলের গণ্ডি পেরিয়ে মানবতা, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে এমন বার্তা আন্তর্জাতিক মহলেও বিশেষ তাৎপর্য বহন করছে।
এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। সংঘাত আরও বৃদ্ধি পাবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে—সেদিকেই নজর বিশ্বের।



