Budget 2026
Bengal Liberty:
চিকিৎসা ব্যবস্থায় বিপুল পরিবর্তন ঘটতে চলেছে রাজ্যে (Budget 2026)। উত্তরবঙ্গ সহ একাধিক জায়গায় চিকিৎসা খাতে উন্নতির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে একাধিক প্রকল্পের ঘোষণা করা হলো বাজেটে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ ও সুন্দরবনের মতো এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যব্যবস্থা নিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলেন বিজেপি সরকার!
মেডিক্যাল শিক্ষা ও নতুন কলেজ: রাজ্যে চিকিৎসা শিক্ষা পরিধি বাড়াতে আরও ৫০০টি নতুন MBBS আসন বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কালিম্পঙে দুটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।
উত্তরবঙ্গ ও সুন্দরবন: উত্তরবঙ্গে একটি নতুন AIIMS ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া সুন্দরবন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে চালু হচ্ছে বিশেষ ‘মোটরবোট অ্যাম্বুলেন্স’ পরিষেবা।
সুপার স্পেশালিটি ও মেডিক্যাল হাব: সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে রাজ্যে ৫টি অত্যাধুনিক ‘মেডিক্যাল হাব’ বসানো হচ্ছে। পাশাপশি, শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালকে এবার পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তরিত করা হবে।
নিখরচায় পরিষেবা: আয়ুষ্মান প্রকল্পের জন্য মোট ৩১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য মাত্র ১১০ টাকায় পুষ্টিকর খাবার দেওয়ার কথা ঘোষণা করা হল রাজ্য বাজেটে।
নারী ও শিশু কল্যাণ: গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে ৬টি বিশেষ পুষ্টি কিট। ছাত্রীদের ঋতুস্বচ্ছতার মাথায় রেখে স্কুলগুলিতে ‘স্যানিটারি ভেন্ডিং মেশিন’ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহুদিন স্বাস্থ্য ব্যবস্থায় খামতি ছিল। প্রাক্তন সরকার প্রতিশ্রুতি দিয়েও স্বাস্থ্যখাতে কোন উন্নতি হয়নি রাজ্যবাসীর জন্য। রাজ্যে পালাবদল হতেই স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর রাজ্য বিজেপি সরকার।


