suvendu adhikari
Bengal Liberty: শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূল কংগ্রেসের। চিঠিতে বুথ লেভেল অফিসারদের ভয় দেখিয়েছে শুভেন্দু অধিকারী, এই কথা লেখা রয়েছে। অবিলম্বে বিরোধী দলনেতাকে গ্রেফতার করার দাবি জানিয়েছে তৃণমূলের।
সম্প্রতি সংবাদ মাধ্যম মারফত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিএলওদের সতর্ক করেন। বিহারের এসআইআর প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে সে রাজ্যের দুর্নীতিগ্রস্থ বিএলওদের পরিণতির কথা মনে করান বিরোধী দলনেতা। সাংবাদিকদের তিনি বলেন, “বিহারে যেই বিএলওরা ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করেছেন। তাঁরা এখন গারদে। মেলেনি জামিন।” বিরোধী দলনেতার এই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছেয়ে যায়। নজরে আসে তৃণমূল কংগ্রেসেরও। সূত্রের খবর, এরপরই শুভেন্দুর বিরুদ্ধে একটি হেভি ওয়েট বৈঠক করে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে ৩ দফা দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস (suvendu adhikari) —
১/ শুভেন্দু অধিকারীর এহেন বক্তব্যের ভিত্তিতে এফআইআর দায়ের করা হোক।
২/ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিএলওদের রাজনৈতিক ভয়-ভীতির হাত থেকে সুরক্ষা দেওয়া হোক।
৩/ কমিশন সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে নির্দেশ জারি করুক যে, নির্বাচনী কর্মীকে ভয় দেখানো বা চাপ প্রয়োগ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

