Arabul Islam Joins ISF
Bengal liberty: বিপদে শওকাত। ক্যানিং পূর্বের বিধায়ককে উৎখাতের নীলনকশাল তৈরির প্রক্রিয়া শুরু করল কাইজার ও আরাবুল জোট।
শনিবার যৌথ সাংবাদিক বৈঠকে শওকাতের বিরুদ্ধে বিস্ফোরোক অভিযোগ করে দুজনেই। তাঁদের অভিযোগ, ”শওকতের আঙ্গুলি হেলনে এলাকায় খুন, দাঙ্গা, তোলাবাজি শুরু হয়েছে।” তাঁদের দুজনের মুখে একই বক্তব্য শোনা যায়, দল ও মানুষের ভালোর জন্য শওকতকে সরাতেই হবে।’’ এদিন কাইজার সাংবাদিকদের একটি ভিডিও দেখান, সেখানে তাঁর অফিসে হামলার দৃশ্য দেখা যায়। ভিডিও দেখানোর পরেই তিনি বলেন, ‘‘এই অত্যাচার চলতে দেওয়া যেতে পারে না।’’

প্রসঙ্গত, (arabul kaiser allaince against soukat molla)
দু-তিন আগে তৃণমূল নেতা কাইজার বাড়ির সামনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের বিরুদ্ধে।
তিনজন নেতাই একে অপরের প্রতিপক্ষ। সেকথা কারওরই অজানা নয়। তবে শত্রুর শত্রু মিত্র। সেকারণেই আরাবুল-কাইজার হাত মিলিয়েছে শওকতের বিরুদ্ধে। তাঁদের টার্গেট ২৬ এর আগেই সওকাতকে উৎখাত করার। প্রয়োজনে
২৫-এই। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউয়ে তেমনই বলেন কাইজার।
