CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : তৃণমূলের আমলে অনুমোদিত প্ল্যানের কাজ আপাতত বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : বুধবার দুপুরে মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন (CM Suvendu Adhikari)। দুর্ঘটনার পর থেকেই মনিটরিং করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতঃপর বিকেল নাগাদ তিনি বিপর্যয়স্থল সরেজমিনে পরিদর্শনে যান। সেখানে পৌঁছে আর্মি, এনডিআরএফ, পুলিশ, মন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলোচনা করেন। উদ্ধার কাজ যাতে না থামে এবং কোনও রকম ঢিলেমি যাতে না হয় তার নির্দেশ দেন। তারপরই নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই বিধানসভায় আর্থিক সাহায্য নিয়ে বিবৃতি দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

সাংবাদিক বৈঠকে কী বললেন শুভেন্দু? (CM Suvendu Adhikari)

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ১২টা ০৭ নাগাদ ঘটনাটি ঘটেছে। তারপরই তিনি ধন্যবাদ জানান যাঁরা তৎপরতার সাথে উদ্ধারকাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা গিয়েছে, তারমধ্যে ৩ জন মারা গিয়েছেন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক, এবং ৮-৯ জন এসএসকেএমে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন। এছাড়া এখনও প্রায় ১২-১৫ জন ভেতরে আটকে আছে বলে জানান তিনি। তাঁদের সাথে উদ্ধরকারীদল কথা বলতে সফল হয়েছে এবং প্রয়োজনীয় অক্সিজেন এবং জল জোগান দেওয়ার চেষ্টা করছেন।

তারপরই কিছু তথ্য তুলে ধরে জানান, ১৭/০১/২৬- এ বিল্ডিং প্ল্যানের অনুমতি দেওয়া হয়েছিল
শম্ভুনাথ বেহেরা এবং তাঁর ভাই অর্থাৎ বেহেরা ব্রাদার্স লিজ নিয়েছিল। পরবর্তীতে তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে কাজ। তাঁর বক্তব্য, “আগের সরকারের অনুমোদিত প্ল্যানের কাজ আপাতত বন্ধ।” তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট করে তারপরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury