Bjp Government
Bengal Liberty:
তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে দুর্ঘটনায় প্রাণ হারালেন একাধিক শ্রমিক (Suvendu Adhikari)। খবর পেয়েই সাংবাদিক বৈঠক বাতিল করে ঘটনাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে উপস্থিত থেকে ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। চরম বিপদের মুহূর্তে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন বিজেপি সরকার।
সূত্রের খবর, ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। সেই নির্মীয়মাণ গোডাউনের ছাদ আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু শ্রমিক। দুর্ঘটনার সময় গোডাউনের ভিতরে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় ১৮ জন শ্রমিককে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন শ্রমিক। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে প্রথমেই পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খান সহ স্বাস্থ্যমন্ত্রী ও দমকলমন্ত্রী। পরবর্তীতেই ঘটনাস্থলে পৌঁছালেন খোদ মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। কোনও রকম ঢিলেমি যাতে না হয় তারই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পরবর্তী সময়ে তারাতলায় ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়েছিলেন হুমায়ুন কবীর।

জনসাধারণের মাঝে সরকার Suvendu Adhikari
বিজেপি সরকার সাধারণ মানুষের সরকার, তা আবারও প্রমাণ হল। গত ২৬শে জানুয়ারি ২০২৬, ভোর ৩ টে নাগাদ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ রোডে অবস্থিত ব্র্যান্ডেড মোমো কারখানায় ও তার সংলগ্ন গুদামে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল। আশ্চর্যের বিষয়, অগ্নিকাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাননি। প্রায় ৩২ ঘণ্টা পর তৎকালীন দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। প্রায় ৮ ঘণ্টা পরে অরূপ বিশ্বাস পৌঁছে ছিলেন। ক্ষোভে ফেটে পড়েছিল আনন্দপুরবাসী
কিন্তু রাজ্যে পালা বদল হতেই মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার। বিপদের সময় ‘পাশে আছি’ বার্তা পৌঁছে দিলেন জনসাধারণের জন্যে।পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃণমূল সরকারের অনুমোদিত প্ল্যানের কাজ আপাতত বন্ধ থাকবে। মানুষের জীবনের সঙ্গে আর কোনও আপোস নয়। বিগত বছরগুলোতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষ পাশে পায়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে বিজেপি মানুষের মানুষের ভরসার জায়গা হয়েছে দুঃসময়ে।
তারাতলা গোডাউন পরিস্থিতি এরপর কোন দিকে মোড় নিচ্ছে, সেটার অপেক্ষায় রাজনৈতিক মহল।


