July 21 Rally
Bengal Liberty:
তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের মেগা মঞ্চ ছিল একুশে জুলাই (TMC Rally)। বর্তমানে পরিস্থিতি একদম অন্যরকম। দলের অন্দরের ভাঙনের জেরে এবারের একুশের সমাবেশ তৃণমূলের কাছে একরকম অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। এই পরিস্থিতিতে সংগঠনের ভিত মজবুত করতে কালীঘাট তৃণমূলের নতুন মন্ত্র-‘আমরা বেইমান নই’। এদিন উত্তর কলকাতায় কুণালের মিটিংয়ে ফোনে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে বলেন, “নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে।
মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন মাকে ছেড়ে চলে যাচ্ছে। এর চেয়ে বিজেপিতে চলে যেতে পারত।”

মমতার গলায় স্পষ্ট ক্ষোভ TMC Rally
এতদিন এতকিছু হচ্ছে, কিন্তু চুপ করে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার রীতিমত ক্ষোভ উগড়ে দিলেন তিনি। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ২১ জুলাইয়ের মঞ্চকেই হাতিয়ার বানাতে চায়ছে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। যাঁরা ভাবছেন এই ভাবে চলবেন, তাঁরা না ঘরকা না ঘাটকা…” – দলবিরোধীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “২১ জুলাই আশা করি অনুমতি পাব। সে দিন বিস্তারিত বলব। পাঁচ জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকবে।” একই সঙ্গে তাঁর ঘোষণা, “২১ জুলাই ধর্মতলায় জমায়েত।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আজকে ভাবুন তো আমাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে।আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে।” তার পাশাপশি তাঁর অভিযোগ, “মিডিয়া বিক্রি হয়ে গেছে। কলকাতা টিভি বন্ধ, বর্তমানকে হুমকি দেওয়া হচ্ছে।”


