Spain vs Uruguay
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-এইচের হাইভোল্টেজ(Spain vs Uruguay) ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করলো স্পেন। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে স্প্যানিশরা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি।

বায়েনার জয়সূচক গোল(Spain vs Uruguay)
ম্যাচের একমাত্র গোলটি করেন বায়েনা এই গোলের সঙ্গেই স্পেনের জয় নিশ্চিত করে দেয়। গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে, কিন্তু স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বারবার ব্যর্থ হয় তারা। ম্যাচের একদম শেষে লাল কার্ড দেখেন উরুগুয়ের কানোবিও।
শীর্ষে স্পেন, দুঃস্বপ্ন উরুগুয়ের(Spain vs Uruguay)
এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলো স্পেন। অন্যদিকে টানা হতাশাজনক পারফরম্যান্সের জেরে বিশ্বকাপ অভিযান শেষ হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের।


