France vs Norway
Bengal Liberty
চলতি ফিফা বিশ্বকাপের(France vs Norway) বহুল প্রতীক্ষিত গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নরওয়ে। বোস্টন স্টেডিয়ামে দুই দল এবং বর্তমান সময়ের দুই তারকা ফুটবলারকে ঘিরে ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর উৎসাহ।
তবে ম্যাচের শুরুতেই চমক। নরওয়ের তারকা স্ট্রাইকার এর্লিং হাল্যান্ডকে প্রথম একাদশে রাখা হয়নি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


হাল্যান্ডকে ছাড়াই মাঠে নামা নরওয়ের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্স। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠে যায় লে ব্লু। ম্যাচের নায়ক ছিলেন উসমান দেম্বেলে, যিনি দুরন্ত হ্যাটট্রিক করে ফরাসি সমর্থকদের উচ্ছ্বসিত করেন।
প্রথমার্ধে শুধুই উসমান দেম্বেলে(France vs Norway)
রেফারির বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। ২-০ পিছিয়ে পড়ার পর ২১তম মিনিটে আসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।


তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৩২তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকগুলোর একটির নজির গড়েন তিনি এবং সমালোচকদেরও জবাব দেন নিজের পারফরম্যান্সে।
দ্বিতীয়ার্ধের খেলা(France vs Norway)
প্রথমার্ধেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে নরওয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ফ্রান্সও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ম্যাচের শেষ দিকে দুএ ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পৌঁছে যায় প্রতিযোগিতার অন্যতম ফেভারিট ফ্রান্স।
অন্যদিকে নরওয়ের সামনে এখন নকআউট পর্বে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ। আইভরি কোস্টের বিরুদ্ধে তাদের লড়াইয়ে জয় পেলেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত হবে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ক্রমশ আরও জমে উঠছে


