Buckingham Palace
Bengal Liberty
ব্রিটিশ রাজপরিবারে বড়সড়(Buckingham Palace) ঐতিহাসিক সিদ্ধান্ত। রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলা জানিয়ে দিয়েছেন, সংস্কারের কাজ শেষ হলেও তাঁরা আর কখনও বাকিংহাম প্যালেসকে নিজেদের স্থায়ী বাসভবন হিসেবে ব্যবহার করবেন না। পরিবর্তে তাঁরা আগের মতোই ক্ল্যারেন্স হাউসেই বসবাস করবেন।

চিরকালের জন্য বিদায়(Buckingham Palace)
রাজপরিবারের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল বাকিংহাম প্যালেসকে সাধারণ মানুষের জন্য আরও বেশি উন্মুক্ত করে দেওয়া। যদিও রাজকীয় অনুষ্ঠান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা এবং প্রশাসনিক কাজের কেন্দ্র হিসেবেই বাকিংহাম প্যালেসের গুরুত্ব অটুট থাকবে। প্রায় ২০০ বছরের ঐতিহ্যে ইতি টেনে রাজা চার্লসের এই সিদ্ধান্তকে ব্রিটিশ রাজতন্ত্রের আধুনিকীকরণের বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে



