India vs Ireland
Bengal Liberty
গত শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া(India vs Ireland) মেন ইন ব্লু বাহিনী।
সিরিজ জেতার লক্ষ্যে আয়ারল্যান্ড(India vs Ireland)
৩৪ রানে হারার পর আগামীকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আইরিশ স্কোয়াড দ্বিতীয় টি-২০ জিতেও নয়া ইতিহাস রচনার জন্য বদ্ধপরিকর আয়ারল্যান্ড।

সামনে কঠিন চ্যালেঞ্জ(India vs Ireland)
অন্যদিকে ভারত, যারা দুঃস্বপ্নকে কাটিয়ে ফের একবার জোরকদমে জয়ের জন্যই ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে। কারণ এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ, সঙ্গে এশিয়ান গেমস। তাই হারের স্মৃতিকে ভুলে নয়া উন্মাদনায় তৈরি হচ্ছে ভারত।

অভিষেক হবে বৈভব সূর্যবংশীর(India vs Ireland)
১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী তিনটি গুরুত্বপূর্ণ ট্যুরের জন্য ভারতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই কবে ভারতের জার্সিতে তাঁর অভিষেক, সেই মুহূর্তের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।প্রথম ম্যাচেই বৈভব কে খেলানোর কথা উঠলেও শেষ পর্যন্ত সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার

ওপেনিং জুটির সঙ্গেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। এবার দেখার, দ্বিতীয় ম্যাচে কি বৈভব দলে রাখা হয়? নাকি একই টিম নিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামবে ভারত, সেটাই দেখার।
এর পাশাপাশি ভারত কি দ্বিতীয় টি-২০তে জয়ের ধারায় ফিরতে পারবে? নাকি প্রথমবারের মতো আয়ারল্যান্ড করবে সিরিজ জয়? সেই দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


