Ritabrata Vs Mamata
Bengal Liberty : একদিকে ঋতব্রতর নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল, অন্যদিকে কালীঘাট তৃণমূল (Ritabrata Vs Mamata)। বর্তমান ফোকাস ২১ জুলাইয়ের মঞ্চ। যে মঞ্চ এত বছর তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চ ছিল। সেই মঞ্চকে নিয়েও এবার দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু। উভয় তৃণমূলই ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। সে ক্ষেত্রে কাদের সভা করার চাবি তুলে দেবে কলকাতা পুলিশ সেটাই এখন দেখার। আজ, শনিবার ইএম বাইপাসের এক হোটেলে বৈঠক করে ঋতব্রত তৃণমূল। বৈঠকের পরই কলকাতা পুলিশের কাছে সভার অনুমতি চেয়েছে এই দল (Ritabrata Vs Mamata)। অপরদিকে কালীঘাট তৃণমূলের তরফ থেকেও একই অনুমতি চাওয়া হয়েছে। এপ্রসঙ্গে বৈঠকের ভেতরে সন্দীপন সাহা বলেন – “আমরাই আসল তৃণমূল। আমরা আছি। আমরাই থাকব। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।”

অনুপস্থিত ফিরহাদ (Ritabrata Vs Mamata)
বিদ্রোহী শিবিরের বৈঠকে এদিন উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য, সকালে তাঁর গ্রেফতারের দাবি তুলেছিলেন কুণাল ঘোষ। বৈঠকে অভিযোগ করা হয়, ফিরহাদ গ্রেফতার না হয়ে বৈঠকে যোগ দিলে রাজনৈতিক চাপ সৃষ্টি করে বিদ্রোহী শিবির ভাঙার চেষ্টা হতে পারে। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিদ্রোহী বিধায়ক ও কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে লালবাজার যাবে। তাঁদের অভিযোগ, বিদ্রোহী শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং সামাজিকভাবে হেনস্তার চেষ্টা চলছে।

পৃথক কসূচির সিদ্ধান্ত (Ritabrata Vs Mamata)
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বিদ্রোহী শিবির পৃথকভাবে ২১ জুলাইয়ের কর্মসূচি পালন করবে। এ জন্য কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। একই দিনে বিকেলে কালীঘাট তৃণমূলও ওই স্থানেই কর্মসূচির জন্য অনুমতি চেয়েছে বলে সূত্রের দাবি। সূত্রের খবর, বৈঠকে আখরুজ্জামান বলেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর যেমন অটল বিহারী বাজপেয়ী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তেমনই বর্তমানেও একটি “শুভ শক্তি” তাঁদের সহায়তা করছে।



