CM Suvendu Adhikari
Bengal Liberty : হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-র নৃশংস হত্যাকাণ্ডের পর শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার বিকেলে নিহত কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা, চাকরি এবং ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “বলে এসেছি এফআইআরে থাকা সবাইকে গ্রেফতার করবে CID”। ৫১ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর এবং ১০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি ৪১ জন অভিযুক্তকে পাতাল থেকে খুঁজে বের করা হবে, বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

পরিবারকে আর্থিক সহায়তা (CM Suvendu Adhikari)
শনিবার বিকেলে বাগনানের বাঁটুল গ্রামে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রশান্তর মা, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের তরফে খুনিদের ফাঁসির দাবি জানানো হলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার সবরকম আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। এদিন নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশান্তর বড় মেয়েকে বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার ঘোষণা করেন। ছোট মেয়ের পড়াশোনার সমস্ত খরচও সরকার বহন করবে বলে জানান।

অভিযুক্ত তৃণমূল নেতা এখনও পলাতক (CM Suvendu Adhikari)
গত ১৭ জুন রাতে বাগনানের বাঁটুল গ্রামের বাসিন্দা ও বিজেপির বাগনান ৫ নম্বর মণ্ডলের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতি প্রশান্ত দে খুন হন। বিজেপির দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে একটি অনুষ্ঠানবাড়িতে যাওয়ার পথে সন্তোষপুর এলাকায় তাঁদের উপর হামলা চালানো হয়। অভিযোগ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্তর।
পরিবারের দাবি, খোঁজ নিতে বারবার ফোন করা হলেও প্রথমে ফোন ধরা হয়নি। পরে ফোন ধরে চিৎকার করে বলে, “মার্ডার করে দিয়েছি, নিয়ে যা। তোরা কেউ এলেও খুন করে ফেলব।” এই ঘটনার পর স্থানীয় তৃণমূলের উপপ্রধান মফিজুল রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু, ঘটনার পর থেকেই তিনি পলাতক। এই হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য প্রশাসন।



