Operation Tiger
Bengal Liberty
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ(Operation Tiger) শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা মন্ত্রী গুলাব রাও পাতিল দাবি করেছেন যে, উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-র ২০ জন বিধায়কের মধ্যে ১৪ জন খুব শীঘ্রই তাদের দলে যোগ দিতে চলেছেন। এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-র ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন সাংসদ শিন্ডে শিবিরে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন।

সম্ভাব্য দলবদল(Operation Tiger)
বিধায়কদের অবস্থান স্পষ্ট শিবসেনা (ইউবিটি)-র বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় ২০ জন বিধায়ক রয়েছেন। দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে ও দল ভাঙার জন্য ন্যূনতম ১৪ জন বিধায়কের সমর্থন প্রয়োজন, যা এই দাবির সাথে মিলে যায়।


শিন্ডে শিবিরের দাবি শিন্ডে শিবিরের নেতা তথা মন্ত্রী গুলাব রাও পাতিল একে ‘অপারেশন টাইগার’ বা ‘অপারেশন টাইগার ২.০’ বলে আখ্যায়িত করেছেন। তবে উদ্ধবপন্থী শিবসেনা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
রাজনীতিতে নয়া মোড়(Operation Tiger)
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরেই তাসের ঘরের মত ভেঙে গেছে তৃণমূল কংগ্রেস। একাদিক বার বিদায়ক, লোগো হারানোর পর কি একই অবস্থায় চর্ণছাড়া হয়ে যাচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা আর কি কি চমক জাতীয় রাজনীতিতে অপেক্ষা করছে সেটাই দেখার।


