Tamanna murder case
Bengal Liberty: তামান্না খাতুন হত্যা মামলায় বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই মামলায় এফআইআর-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্ত এখন গ্রেফতার হয়েছে।
কী ঘটেছে? (Tamanna murder case)
গত বছরের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমাবাজিতে ৯ বছরের শিশু তামান্নার মৃত্যু হয়েছিল। এই নৃশংস ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এতদিন অভিযুক্তদের অনেকে পলাতক ছিল।

পুলিশের ঝোড়ো অভিযান (Tamanna murder case)
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কৃষ্ণনগর জেলা পুলিশ বিশেষ দল গঠন করে। পুলিশ সীমানা পেরিয়ে হরিয়ানার গুরগাঁও এবং মহারাষ্ট্রের নাগপুর থেকে আরও ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ধৃতদের তালিকা (Tamanna murder case)
গ্রেফতার হওয়া ১২ জন হলো— জিয়ারুল শেখ, সাবির শেখ, ফকর শেখ (ইসমাইল শেখ), হাফিজুল শেখ, মিনারুল শেখ, আনিসুর শেখ, মিলন শেখ, রাজাবুল শেখ, জাকাত ডি.কে., সাহিবুল শেখ, আমিরুল শেখ এবং রকিবুল শেখ।

মুখ্যমন্ত্রীর বক্তব্য (Tamanna murder case)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তামান্নার পরিবারকে বিচার পাইয়ে দেওয়া সরকারের অগ্রাধিকার। তিনি স্পষ্ট করেছেন যে, অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সরকার ‘আইনের শাসন’ বা ‘রুল অফ ল’ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তামান্নার মা সাবিনা ইয়াসমিন প্রশাসনের এই ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন।


