Mexico vs Ecuador
Bengal Liberty
বুধবার ভারতীয় সময় সকাল ৬:৩০টায়(Mexico vs Ecuador) মেক্সিকো সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও এখন পর্যন্ত অপরাজিত মেক্সিকো এবং জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ইকুয়েডর।

দুর্দান্ত ছন্দে মেক্সিকো(Mexico vs Ecuador)
বিশ্বকাপের শুরু থেকেই সমর্থক কিংবা ফুটবল বিশ্লেষকদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও ফ্রান্সের নামই বেশি উঠে এসেছে। তবে নীরবে ধারাবাহিকভাবে দুর্দান্ত ফুটবল খেলছে মেক্সিকো। গ্রুপ-এ নিজেদের তিনটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।


শুধু তাই নয়, এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি দলটি। দক্ষিণ আফ্রিকা, চেকিয়া ও দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে নকআউটে নামছে হাভিয়ের আগিরের দল। আর্জেন্টিনা ও ফ্রান্সের পাশাপাশি মেক্সিকোও টুর্নামেন্টে অপরাজিত রয়েছে।
২০ বছর পর নকআউটে ইকুয়েডর(Mexico vs Ecuador)
অন্যদিকে, কিউরাসাওয়ের বিরুদ্ধে ড্র এবং আইভরি কোস্টের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে জার্মানিকে হারিয়ে ২০ বছর পর আবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। সেই জয়ের পর দলটি এখন আত্মবিশ্বাসে উজ্জীবিত। এবারের লড়াইয়ে কোন দল শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে এবং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


