Weather Alert
Bengal Liberty : বাংলায় এখন পুরোপুরি বর্ষার আমেজ (Weather Alert)। গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায় অনেকটাই কমেছে গরমের অস্বস্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে আগামী এক থেকে দু’দিন আবহাওয়ার এই পরিবর্তন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার প্রভাব দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আরও স্পষ্ট হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে আপাতত বড় ধরনের কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে আগামী ৭ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে উত্তরবঙ্গেও বর্ষার আবহ বজায় থাকবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।



