Government Relief Materials
Bengal Liberty:
শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মনোজ তেওয়ারির কার্যালয় থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রাজ্য সরকারের সিলমোহর সংবলিত ত্রিপল, পোশাক, বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী এবং জমির কিছু দলিল।

সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারে চাঞ্চল্য
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে না দিয়ে বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনাকে সামনে রেখে ফের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের দাবি, এই ঘটনার মধ্য দিয়ে স্থানীয় মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। উল্লেখ্য, স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার দাপুটে এই নেতা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁদের ওপর নানাভাবে অত্যাচার চালাতেন।


