CM Suvendu Adhikari
Bengal Liberty : ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও অবদানকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই উপলক্ষে তিনি ঘোষণা করেন, রাজ্যে ড. মুখোপাধ্যায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করা হবে। পাশাপাশি, কলকাতার ইকো পার্কে এই প্রকল্পের ভূমিপূজন সম্পন্ন হবে বলেও জানান তিনি (CM Suvendu Adhikari)।
আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীর বক্তব্য (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা, রাজনীতি ও জাতীয়তাবাদী ভাবনায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পূর্ববর্তী সরকারগুলি ইচ্ছাকৃতভাবে ড. মুখোপাধ্যায়ের অবদানকে ইতিহাসের আড়ালে সরিয়ে রাখার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে তাঁর কর্মজীবন ও আদর্শকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, “আজ যেভাবে রাজ্যের প্রতিটি কোণায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূজিত হচ্ছেন, তা থেকে স্পষ্ট যে মানুষের কাছে এই দিনটির গুরুত্ব কতখানি।”
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর রাষ্ট্রবাদী চিন্তাধারা ও দেশপ্রেম আজও সমানভাবে প্রাসঙ্গিক। সেই আদর্শকে সম্মান জানাতেই ১২৫তম জন্মজয়ন্তীতে এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন :
Narendra Modi: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

