Baruipur
Bengal Liberty : বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (NCW) (Baruipur)। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গের ডিজিপি-র কাছে সাত দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশন জানতে চেয়েছে, ঘটনার পর ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনের (POCSO) উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে কি না, মূল অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে কি না এবং তদন্ত কতদূর এগিয়েছে (Baruipur)।

গণপিটুনিতে মৃত্যুর ঘটনাতেও কমিশনের রিপোর্ট তলব (Baruipur)
শুধু ধর্ষণ ও খুনের ঘটনাই নয়, ঘটনার পর এলাকায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনাতেও কমিশন রিপোর্ট তলব করেছে। ওই ঘটনায় কারা জড়িত, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশি গাফিলতি বা আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ব্যর্থতা ছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এছাড়াও, ফরেন্সিক ও ময়নাতদন্তের অগ্রগতি, নির্যাতিতার পরিবারের জন্য চিকিৎসা, মানসিক সহায়তা, আইনি সহায়তা এবং ক্ষতিপূরণের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তারও পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে জাতীয় মহিলা কমিশন।
কমিশনের বক্তব্য, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। তাই বারুইপুরের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।

আরও পড়ুন :
Amit Shah : দু’মাসের কম বয়সী শুভেন্দুর সরকারের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ!

