Agnimitra Paul
Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন (Agnimitra Paul)। ইস্তফা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দফতর। পুরপরিষেবা সংক্রান্ত অভিযোগ, সমস্যা, পরামর্শ বা অভাবের কথা এবার সরাসরি জানানো যাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ‘মুখোমুখি’ নামে বিশেষ কর্মসূচি। বিকেল ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত টোল-ফ্রি নম্বরে ফোন করে নাগরিকরা মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপের লক্ষ্যে এই উদ্যোগে দফতরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন (Agnimitra Paul)।

আজ থেকেই শুরু ‘মুখোমুখি’ (Agnimitra Paul)
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ায় মহানগরের পুর প্রশাসনের দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এরই মধ্যে নাগরিক পরিষেবাকে আরও জনমুখী করতে ‘মুখোমুখি’ কর্মসূচির ঘোষণা করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই কর্মসূচির জন্য চালু করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর-১৮০০২০৩৫১২৩। প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই নম্বরে ফোন করে নাগরিকরা সরাসরি মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলতে পারবেন। পুরপরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগ, সমস্যা, পরামর্শ বা পরিষেবার ঘাটতির বিষয় তুলে ধরার সুযোগ থাকবে। দফতর সূত্রে জানা গিয়েছে, শুধু মন্ত্রীই নন, এই কর্মসূচিতে পুর ও নগরোন্নয়ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। ফলে অভিযোগ বা সমস্যার কথা জানার পর তা দ্রুত সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ করা হবে।
উল্লেখ্য, কলকাতার নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এর আগে পুর ও নগরোন্নয়ন দফতর শহরের আবর্জনা অপসারণ, বেআইনি নির্মাণ, জল জমা-সহ বিভিন্ন নাগরিক সমস্যা জানানোর জন্য ১৮০০৩৪৫০৯৩৮ নম্বরে একটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে। সেই পরিষেবা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকে। নতুন ‘মুখোমুখি’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে বলেই মনে করছে প্রশাসন।


