Aroop Biswas
Bengal Liberty : মেসি কাণ্ডে পুনরায় তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। নির্দেশ অনুযায়ী এদিন সকালেই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সোমবারই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আগামী ৭ জুলাই সকাল ১০টায় তলব করেছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়। সেই নোটিস অনুযায়ীই এদিন থানায় হাজিরা দিলেন অরুও বিশ্বাস (Aroop Biswas)।

টিকিট কালোবাজারির অভিযোগে মামলার সূত্রপাত (Aroop Biswas)
গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তাঁর সফরকে ঘিরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্মাদনার পাশাপাশি তীব্র বিশৃঙ্খলাও তৈরি হয়। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত অভিযোগ করেন, মেসির অনুষ্ঠান উপলক্ষে মোট ৭০ হাজার টিকিট ছাপানো হলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে একাই ২২ হাজার টিকিট নিয়ে নেন। পরে সেই টিকিট কালোবাজারে মোটা দামে বিক্রি করা হয় বলেও তাঁর দাবি। এই অভিযোগের ভিত্তিতে টিকিট কালোবাজারি, আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।
Aroop Biswas: মেসিকাণ্ডে তদন্তে গতি, ফের পুলিশের তলব অরূপ বিশ্বাসকে
হাইকোর্টের সুরক্ষাকবচ (Aroop Biswas)
মামলার তদন্তে অরূপ বিশ্বাসকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রথমদিকে তিনি হাজিরা এড়িয়ে গেলেও কলকাতা হাইকোর্ট থেকে সুরক্ষাকবচ পাওয়ার পর গত ১৮ জুন প্রথমবার থানায় হাজির হন। সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ২২ জুন দ্বিতীয় দফায়ও তাঁকে জেরা করেন তদন্তকারীরা।বর্তমানে হাইকোর্ট আগামী ১৭ অগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে। তবে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তদন্তকারীদের দাবি, আগের দুই দফার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সঙ্গে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। পাশাপাশি চুক্তি, টিকিট বণ্টন এবং প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত একাধিক নথিও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই ৭ জুলাই ফের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়।

আরও পড়ুন :
Agnimitra Paul : আজ ‘মুখোমুখি’ অগ্নিমিত্রা, সরাসরি জানাতে পারবেন পুর-সমস্যা

