ED Raid
Bengal Liberty:
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। সেই অভিযানের অংশ হিসেবে সল্টলেকের সিজি ব্লকে ব্যবসায়ী পবন জাজুর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, পবন জাজু ‘কেয়ার ওয়েল এভিয়েশন’ এবং ‘কেয়ার ওয়েল ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের সংস্থার মালিক। অভিযোগ, এই সংস্থার চার্টার্ড বিমানই ব্যবহার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরেই ইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে, তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। দলের তহবিলের হিসাব দাবি জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। অন্যদিকে, কয়েক দিন আগেই তৃণমূলের রাজ্য সভাপতি অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট ব্যাঙ্কে আবেদন জানিয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত লেনদেন আপাতত বন্ধ রাখার আর্জি জানান। এই আবহে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডির এই সক্রিয়তা রাজনৈতিক জল্পনা ও চর্চাকে আরও বাড়িয়ে দিয়েছে।

