Ram Mandir Scam
Ram Mandir Scam

Ram Mandir Scam : রাম মন্দিরে বড় কেলেঙ্কারির পর্দাফাঁস! মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে খেলার অভিযোগ

Bengal Liberty

২২ জানুয়ারি ২০২৪ তারিখটি ভারতবর্ষসহ(Ram Mandir Scam)  বিশ্বের লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীর কাছে একটি গৌরবময় দিন হিসেবে উদ্‌যাপিত হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ের ভিত্তিতেই অযোধ্যার মাটিতে রামলালার মন্দির প্রতিষ্ঠা করা হয়। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে দূর-দূরান্ত থেকে কোটি কোটি ভক্তের পদার্পণে এক নতুন যুগের সূচনা হয়েছিল। কিন্তু এর মধ্যেই রাম মন্দিরকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সারা দেশের সামনে রামলালার দানবাক্স ও ট্রাস্টের তহবিল নিয়ে বড়সড় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে।

Advertisement
Advertisement

রাম মন্দিরে দুর্নীতির অভিযোগ ও বিপুল অঙ্কের হিসাব(Ram Mandir Scam)

জানা গেছে, অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট মোট ৩,২৬৪ কোটি টাকা অনুদান পেয়েছে। এর মধ্যে ট্রাস্ট ২,৩৭০ কোটি টাকা মন্দির নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নে এবং ৩৯১ কোটি টাকা পরিচালন ব্যয় ও ভক্তদের সুবিধার্থে খরচ করেছে। সাম্প্রতিক ‘তছরুপ’ বিতর্কের জেরে প্রকাশ্যে আসা এই খরচের খতিয়ানের পাশাপাশি, মন্দির ট্রাস্টের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ১২৪ কোটি টাকার হিসাব এখন সিটের (SIT) নজরে রয়েছে।
বিতর্কের জেরে শেষমেশ রাম মন্দির ট্রাস্টের চম্পত রাই ও অনিল মিশ্র ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। তবে তাঁদের পদত্যাগের পরও বিতর্ক কোনোভাবেই থামছে না। বর্তমানে তাঁদের জায়গায় নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন বজরং লাল বাগড়া।

Advertisement
Advertisement
Ram Mandir Scam
Ram Mandir Scam

এসআইটি (SIT)-এর নজরে ১২৪ কোটি টাকা(Ram Mandir Scam)

ট্রাস্টের ব্যবস্থাপনায় সম্প্রতি সম্পন্ন হওয়া পতাকা উত্তোলনসহ অন্যান্য বড় ইভেন্টে (যেখানে প্রায় ১০.১২ কোটি টাকা খরচ দেখানো হয়েছে) আর্থিক নিয়মবিধি সঠিকভাবে মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। এর পাশাপাশি ভক্তদের দান করা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর ইনভেন্টরি বা তালিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

উদ্ধার ও আইনি পদক্ষেপ(Ram Mandir Scam)

দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযুক্ত কর্মীদের কাছ থেকে নগদ ২ কোটি টাকা, আইফোন এবং একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। কোটি কোটি মানুষের ভরসা, আবেগ ও বিশ্বাস নিয়ে যাঁরা এভাবে ছিনিমিনি খেলেছেন, তাঁরা শেষ পর্যন্ত উপযুক্ত শাস্তি পান কি না— সেটাই এখন দেখার এবং এটিই বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury