Baruipur Encounter
Bengal Liberty : বারুইপুরের ধর্ষণ-খুন মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত (Baruipur Encounter)। খবর পেয়েই খুশি নির্যাতিতার পরিবারের সদস্যরা। খুশি নির্যাতিতার বাবাও। পুলিশের কাজে সন্তুষ্ট হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি দাদা বলেছি। দাদার উপর ফুল ভরসা আছে।” শুধু তাই নয় তিনি ভরসা রেখেছেন, মুখ্যমন্ত্রী তাঁদের ছোট্ট মেয়েকে বিচার পাইয়ে দেবে (Baruipur Encounter)। পাশপাশি তিনি বলেন, ” সরকার যে ভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুবই খুশি।”

২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্তরা (Baruipur Encounter)
৫ জুলাই বারুইপুরের ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে। তদন্তে উঠে আসে, যৌন নির্যাতনের পর জলে ডুবিয়ে খুন করা হয়েছিল তাকে। এই নৃশংস ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। সর্বস্তর থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়ার কথা জানিয়েছেন, নির্যাতিতার পরিবার যে শাস্তি চাইবে, সরকার সেই পথেই এগোবে।ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল তিন অভিযুক্ত আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দারকে গ্রেফতার করে পুলিশ। বুধবার কবীর মোল্লা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখানে সে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলার চেষ্টা করে। এরপর পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।
পুলিশের উপর পূর্ণ আস্থা পরিবারের, ‘দাদা ভরসা দিয়েছেন’ (Baruipur Encounter)
ঘটনায় পুলিশের ভূমিকায় আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “পুলিশের উপর আমার পুরো ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এতদূর এগোতে পারতাম না। আরও যারা জড়িত রয়েছে, তারাও গ্রেপ্তার হবে এবং শাস্তি পাবে।” তিনি আরও বলেন, “দাদা (মুখ্যমন্ত্রী) আমাকে ভরসা দিয়েছেন। সম্পূর্ণ ভরসা দিয়েছেন তিনি। দোষীদের কঠোর শাস্তি হবে বলেই আশ্বাস দিয়েছেন।” বারুইপুরের এই নৃশংস ঘটনা ঘিরে এখনও থমথমে গোটা এলাকা।

আরও পড়ুন :
Baruipur : পুলিশের এনকাউন্টারে মৃত্যু বারুইপুর মামলার অন্যতম অভিযুক্ত প্রভাসের

