Sheikh Hasina
Sheikh Hasina

Sheikh Hasina : চলতি বছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? জল্পনায় নতুন মাত্রা

Bengal Liberty

বাংলাদেশের রাজনীতিতে ফের জোর(Sheikh Hasina)  চর্চার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর, চলতি বছরের ডিসেম্বর মাসেই তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে বলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরেই এই জল্পনা তীব্র রূপ নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি টেলিফোনিক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে, তিনি চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন।

শেখ হাসিনার বার্তা(Sheikh Hasina)

“মৃত্যুকে ভয় না পেয়ে আমি আমার দেশে ফিরবো। বাংলাদেশ আমার মাটি। বছরের শেষের দিকে আমি আমার দেশে ফেরার সবরকম চেষ্টা করবো।”

Advertisement
Advertisement

রাজনৈতিক পালাবদলের ভূমিকা(Sheikh Hasina)

বিগত রাজনৈতিক পালাবদলের পর থেকেই শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছিল। দেশের বাইরে অবস্থান করলেও আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি দলীয় সূত্রের। এই আবহেই ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনার খবর সামনে আসতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

Advertisement
Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে(Sheikh Hasina)

“যদি সত্যিই শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরেন, তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যকলাপ, ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশের সামগ্রিক রাজনীতির উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। একই সঙ্গে তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/10/santanu-sinha-biswas-5/

আওয়ামী লীগ নেতাদের বক্তব্য(Sheikh Hasina)

“দলের কর্মী-সমর্থকদের মধ্যে এখনও শেখ হাসিনাকে ঘিরে প্রবল আবেগ ও সমর্থন রয়েছে। তাই তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা সামনে আসতেই বিভিন্ন স্তরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই মুহূর্তে বিষয়টি সম্পূর্ণভাবে সম্ভাবনার পর্যায়েই রয়েছে; আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

Sheikh Hasina
Sheikh Hasina

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, শেষ পর্যন্ত ‘পদ্মাপারে’ মুজিব-কন্যার এই প্রত্যাবর্তন কতটা বাস্তবায়িত হবে—তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে। তিনি যদি সত্যি-ই বাংলাদেশে ফিরে আসেন, তবে দেশের বর্তমান সরকার ও রাজনৈতিক নেতৃত্ব তাঁর ক্ষেত্রে কী ভূমিকা পালন করবে, তা নিয়ে কূটনৈতিক মহলেও নতুন করে কৌতুহল তৈরি হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury