England vs Norway
Bengal Liberty
চলতি বিশ্বকাপের শুরু থেকেই একটি(England vs Norway ) নির্দিষ্ট ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তীব্র কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেরই ধারণা ছিল, এই দুই দলের লড়াই হলে মাঠ জুড়ে শুধুই গোলের মেলা বসবে।


এই ফিফা বিশ্বকাপ শুধুমাত্র ৪৮টি দলের সোনার শিরোপা জিতে নেওয়ার লড়াই নয়, বরং নিজেদের স্বপ্নপূরণকে সমান গুরুত্ব দিয়ে প্রতিটি ম্যাচ ধরে এগিয়ে চলার মঞ্চ। এবার সমর্থকদের সেই বহুপ্রতীক্ষিত ইচ্ছাপূরণের পালা। যে ম্যাচটিকে কেন্দ্র করে এত কথা ও এত আলোচনা, শেষমেশ তৃতীয় কোয়ার্টার-ফাইনালে হতে চলেছে সেই বহুচর্চিত ও প্রতীক্ষিত ইংল্যান্ড বনাম নরওয়ের হাই-ভোল্টেজ মেগা ম্যাচ।
ঘুরে দাঁড়ানোর নাম ইংল্যান্ড(England vs Norway)
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন হ্যারি কেনরা। শক্তিশালী লুকা মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের পর ঘানার সঙ্গে ড্র এবং পরবর্তীতে পানামার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল থমাস তুখেলের শিষ্যরা। এরপর নকআউট পর্বে ডিআর কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও হ্যারি কেনের রাজকীয় প্রত্যাবর্তনের ওপর ভর করে শেষ ষোলোয় পৌঁছায় ইংল্যান্ড।

সেখানেও ছিল বড় চমক। অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর বিপক্ষে দল ১০ জনের হয়ে যাওয়ার পরেও ৩-২ ব্যবধানে অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েছিল ‘থ্রি লায়ন্স’রা । তাই এবার অপ্রতিরোধ্য নরওয়ের বিরুদ্ধেও তারা যে একই রণকৌশল নিয়ে মাঠে নামবে, তা প্রায় নিশ্চিত।
অপ্রতিরোধ্য নরওয়ে(England vs Norway)
অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে ‘ভাইকিংস’ নামে পরিচিত নরওয়ে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাককে উড়িয়ে দেওয়ার পর, নকআউটে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের স্বপ্ন ভেঙে দুর্দান্ত কায়দায় কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। দলে আর্লিং হালান্ড ছাড়াও রক্ষণভাগে চীনের প্রাচীর হয়ে ওঠা গোলরক্ষক আরজান নাইল্যান্ড এবং মাঝমাঠে মার্টিন ওডেগার্ড চমৎকার ফর্মে রয়েছেন। ব্যস, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ফিফা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা—হ্যারি কেন ও আর্লিং ব্রাউট হালান্ড। সেই সঙ্গে টুর্নামেন্টের ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়েও একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী তারা। শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, তা নিয়েই ফুটবল বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত।


